
নদী, সন্ধ্যা নদীর তটে
শাদা দোতলা এক বাড়ি
পাশে সবুজ ছাতিম গাছ
পাতায় ফুলে ফুলে ছাওয়া
ঠিক ছাতার মতো গোল
অনেক যত্ন করে ছাঁটা
বেতের আরাম কেদারা
নিরব দুলছে কাতান শাড়ি
পাড়ে জরির কারুকাজ
নিচে নদীর থেকে এসে
দোল দিচ্ছে অলীক হাওয়া
তাতে আয়েশ করে বসে
গুঁজে চিঠির খামে ফুল
তোমার স্মৃতির কাছে জমা
আধেক, একটু বেশি চাঁদ
রাতে হচ্ছে ধীরে গোল
আমি দেখছি তারই ভাঁজ
চালু নৌকা, নদীর থেকে