কবিতা

স্বরূপকাঠি

লেখক: মাহবুব মোর্শেদ · প্রকাশকাল: ২৩ অক্টোবর ২০২৬

নদী, সন্ধ্যা নদীর তটে
শাদা দোতলা এক বাড়ি
পাশে সবুজ ছাতিম গাছ
পাতায় ফুলে ফুলে ছাওয়া
ঠিক ছাতার মতো গোল
অনেক যত্ন করে ছাঁটা
বেতের আরাম কেদারা
নিরব দুলছে কাতান শাড়ি
পাড়ে জরির কারুকাজ
নিচে নদীর থেকে এসে
দোল দিচ্ছে অলীক হাওয়া
তাতে আয়েশ করে বসে
গুঁজে চিঠির খামে ফুল
তোমার স্মৃতির কাছে জমা
আধেক, একটু বেশি চাঁদ
রাতে হচ্ছে ধীরে গোল
আমি দেখছি তারই ভাঁজ
চালু নৌকা, নদীর থেকে

মন্তব্য করুন

আরও পড়ুন

কবিতা বিভাগের অন্যান্য লেখা

সব কবিতা →
জবা ফুল কবিতা

জবা ফুল

হয়তো কোথাও বিক্রি হয় জবাফুলও এই শহরে। তার খোঁজ আমি এখনও জানি না। দেখিনি কখনো রাস্তায়। ফুলের সওদাগর গাড়ির জানালায়...

২৪ অক্টোবর ২০২৬ সম্পূর্ণ পড়ুন →
নাচ কবিতা

নাচ

যদিও আমি দেখিনি তোমার নাচ তোমার সাক্ষাতে। তবু নৃত‍্যেরই ভঙ্গিমায় তোমাকে দেখি। বুঝি, এই বিভঙ্গ তোমার শরীরে ছড়িয়েছে কোনো এক...

২৪ অক্টোবর ২০২৬ সম্পূর্ণ পড়ুন →
আর্কাইভ অনুসন্ধান

মাহবুব মোর্শেদের লেখা খুঁজুন